ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৭:০০

শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য করোনা টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন ইউনিসেফ প্রধান হেনরিয়েটা।

ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোরে মঙ্গলবার(১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বলেন, করোনা কারণে বিশ্বজুড়ে শিশুশিক্ষার ব্যাপক ক্ষতি হয়েছে এবং হচ্ছে। শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষকদেরও টিকা দেয়া গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগণের পাশাপাশি শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত।এতে শিক্ষকরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে এবং স্কুল খোলা সম্ভব হবে।

ইউনিসেফের মতে, এ বছরের এপ্রিলের শেষের দিকে স্কুল বন্ধের ফলে বিশ্বব্যাপী প্রায় ৯০ ভাগ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে।

ইত্তেফাক/এএইচপি