একই পরিবারের চারজন অজ্ঞান হয়ে হাসপাতালে!

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে একই পরিবারের চারজনকে অজ্ঞান করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার বাকাল গ্রামের ক্ষিরোদ সরকারের ছেলে উত্তম সরকারের পরিবারে বৃহস্পতিবার রাতের খাবারে দুর্বৃত্তরা কৌশলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে গৃহকর্তা উত্তম সরকার, তার স্ত্রী ইতি সরকার, মা বিরোজিনী ও ছেলে অমিত সরকার অজ্ঞান হয়ে যায়। ক্ষিরোদের মেয়ে তমা শুক্রবার সকালে বাড়ি এসে পরিবারের সবাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। তার চিত্কারে বাড়ির লোকজন অজ্ঞান চারজনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি  থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।