ইরানের ২ গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৪

ইরানের দুই গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাবেক এফবিআই এজেন্ট বব লেভিনসনকে অপহরণ ও হত্যার জন্য ইরানকে দায়ী করেছে আমেরিকা।

কাতার ভিত্তিক গণ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়,সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ববকে অপহরণ করেছিলেন ইরানের গোয়েন্দা সংস্থার দুই অফিসার মোহাম্মদ বাসেরি এবং আহমেদ খাজাই। তাঁদের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্পর প্রশাসন।

মার্কিন রাজস্ব মন্ত্রী লিখিত বিবৃতিতে জানিয়েছেন, বব লেভিনসনকে অপহরণ করার ঘটনা হলো ইরানের অন্যায্য কাজের প্রকৃষ্ট উদাহরণ। অ্যামেরিকা তার নাগরকিদের নিরাপত্তা ও সুরক্ষা সবসময় নিশ্চিত করতে চায়। তাই যাঁরা লেভিনসনকে আটক করেছিলেন এবং তাঁর সম্ভাব্য মৃত্যুর জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: জো বাইডেনকে বিজয়ী শুভেচ্ছা জানালেন পুতিন

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত, ওই দুই ইরানি গোয়েন্দা অফিসারের আমেরিকায় কোনো সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। আর ইরানের বাইরে তাঁরা যেতে পারবেন না। ইরানের বাইরে দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে।

২০০৭ সালের ৯ মার্চ লেভিনসন নিখোঁজ হন। ইরানের কিশ দ্বীপে একজন সোর্সের সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল। এই বছরের শুরুর দিকে মার্কিন অফিসাররা জানান লেভিনসন মারা গেছেন। তবে এর বেশি আর কিছু জানা যায়নি।

লেভিনসনের অপহরণকারীদের নাম জানানো ও তাঁদের উপর নিষেধাজ্ঞা জারির পর তাঁর পরিবারের পক্ষ থেকে মার্কিন সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি