নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার উদ্যোগে আর্ত-মানবতার সেবায় গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রায় দুইশত নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক সভায় সভাপতিত্ব করেন ঐক্য ন্যাপ জেলা সভাপতি মোঃ আতাউর রহমান ভুঁইয়া।
এসময় বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, জেলা ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ খন্দকার, বাসদের জেলা আহবায়ক মোবারক হোসেন আকন্দ, ঐক্য ন্যাপের নরসিংদী সদর শাখার সভাপতি নাসির উদ্দিন মিয়া, নারী নেত্রী কল্পনা দাস, প্রকৌশলী বিমল দাস, দিলীপ বর্মণ, আশুতোষ দাস, কৃষ্ণ আচার্য প্রমুখ।
