নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৪২

নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০১৮ এর সর্বশেষ নিয়োগ বিধিমালা মোতাবেক ছাগলধরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পো: রামচন্দ্রপুর, সারিয়াকান্দি, বগুড়া নবসৃষ্ট পদে ০১ জন সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা ফাজিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা পাশ। প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রাদী ২ কপি ছবিসহ সোনালী ব্যাংক সারিয়াকান্দি শাখায় হিসাব নং ০০২০৫২০৮৬ এর অনুকূলে ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ সুপার বরাবর আবেদন করতে হবে। সিকে-১৬৯৩

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক (জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী) নীলফামারী সদর উপজেলাধীন সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়, ডাকঘর: সংগলশী, জেলা: নীলফামারীর জন্য শূন্য পদে এক জন পরিচ্ছন্নতাকর্মী (জেএসসি/ জেডিসি/ সমমান পাশ) আবশ্যক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাজীরহাট শাখার অনুকূলে ১০০০/- টাকার ব্যাংকড্রাফট (অফেরতযোগ্য) প্রয়োজনীয় কাগজপত্র ও ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন।  —প্রধান শিক্ষক।             সিকে-১৬৯২