৭১-এর ঘাতক রাজাকারদের বিচার অব্যাহত থাক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০০:১১

মুক্তিযুদ্ধে শুধু ভিনদেশিদের সঙ্গে যুদ্ধ করতে হয়নি, বরং তাদের দোসর এদেশীয় স্বাধীনতাবিরোধী রাজাকারদের বিরুদ্ধেও লড়তে হয়েছে। রাজাকারদের অত্যাচার কখনো কখনো পাকিস্তানি হানাদারদের অত্যাচারকেও হার মানিয়েছে। ২০১৯ সালে সমালোচিত রাজাকারের যে তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করে, তাতে রাজাকারের সংখ্যা প্রায় ১১ হাজার। অনেকের মতে, তার চেয়ে প্রায় সাড়ে চারগুণ বেশি হবে রাজাকারের সংখ্যা। যারা স্বাধীনতা অর্জনের জন্য বৃহত্ ত্যাগ স্বীকার করল এবং যে অপশক্তিটি স্বাধীনতার বিপক্ষে গিয়ে মুক্তিকামী মানুষকে অত্যাচার-নিপীড়ন করে পাকবাহিনীদের সহযোগিতা করল—তাদের স্থান একইসঙ্গে হতে পারে না। ৭১-এর প্রকৃত রাজাকারদের চিহ্নিত করে তাদের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার অব্যাহত রাখা হোক।

আকিজ মাহমুদ

শিক্ষার্থী,

ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়