ভাস্কর্যের সংরক্ষণ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৭

ভাস্কর্য ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। মহান স্বাধীনতাযুদ্ধের স্মারকস্বরূপ দেশের বিভিন্ন স্থানে নানা ভাস্কর্য এবং বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে এসব ভাস্কর্যের অবমাননা হচ্ছে। ভাস্কর্যের ওপরে ছাউনি এবং নিচে বেড়া বা দেয়াল না থাকায় কুকুর, বেড়ালসহ পশুপাখি এসবের ওপর বিচরণ করে। নিয়মিত পরিষ্কার এবং যত্ন না নেওয়ায় নির্মিত ভাস্কর্যসমূহ সৌন্দর্য হারাচ্ছে। তাই মহান মুক্তিযুদ্ধ এবং বাঙালি ঐতিহ্যের নিদর্শনস্বরূপ দেশব্যাপী নির্মিত ভাস্কর্যসমূহ যথাযথ উপায়ে সংরক্ষণের আহ্বান জানাচ্ছি।

প্রতাপ ভট্টাচার্য

শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়