বন্দরনগরী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পানত্রিশা গ্রামটি প্রত্যন্ত অঞ্চল। ঘনবসতিপূর্ণ এ গ্রামের সাদামাটা মানুষের জীবন সম্পূর্ণ কৃষির ওপর নির্ভরশীল। মহামারি করোনার বিপর্যয়ে এমনিতেই কৃষক টাল-মাটাল পথের অভিযাত্রী। অন্যদিকে অনেক বর্গাচাষি বিভিন্ন আর্থিক সংস্থা থেকে সুদের ভিত্তিতে ঋণ নিয়ে ধান চাষসহ খেতখামারে বিনিয়োগ করেছে। কিন্তু গত পাঁচ-ছয় মাস ধরে বন্য হাতির দল প্রতিদিন নিঃস্ব কৃষকদের খেতখামার আক্রমণ করে ধানসহ আরো অনেক শস্য ফসল নষ্ট করছে। তাই কৃষকদের চরম আর্থিক সংকটের কথা বিবেচনা করে প্রত্যন্ত অঞ্চলে কৃষকের ফসল বাঁচাতে বন্য হাতির আক্রমণ রোধে প্রশাসনের সহযোগিতার জন্যে দৃষ্টি আর্কষণ করছি।
রাশেদা ইসলাম মুন্নী
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
