হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক দৌলতুজ্জামান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে সোমবার নিয়োগ পেয়েছেন খ্যাতিমান নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

ডা. মো. দৌলতুজ্জামান ১৯৯২ সালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে যোগদান করেন। তিনি সেপ্টেম্বর ২০১২ থেকে উপাধ্যক্ষ হিসেবে এই কলেজে দায়িত্ব পালন করে আসছিলেন। অধ্যক্ষ হিসাবে তার এই নিয়োগে স্বাচিপ, হলি ফ্যামিলি শাখার নেতৃবৃন্দ, হাসপাতাল পরিচালকসহ সর্বস্তরের শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারী এবং সেবিকাবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি