বেগম সামসুন্নাহার
বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন (অব.) মুয়ীন উদ্দিন আহমদ ও আর্চার কে ব্লাড লাইব্রেরির (আমেরিকান সেন্টার) সাবেক পরিচালক মাহতাব উদ্দিন আহমদের মাতা বেগম সামসুন্নাহার (৯৩) গত ১৪ ডিসেম্বর নিউ ইয়র্কে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। একই দিন নিউ জার্সির মার্লবোরো স্প্রিং ভ্যালি রোডের গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি পাকিস্তান আমলে শিল্প দপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ হোসেনের স্ত্রী ও বুয়েটের সাবেক উপাচার্য ওয়াহিদ উদ্দিন আহমদের ছোটবোন। তিনি দুই পুত্র, চার কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
