দ্রুত ভ্যাকসিন অনুমোদনে ইইউ-কে চাপ দিচ্ছে জার্মানি 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৫২

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় তার সাথে তীব্র লড়াইয়ের পর জার্মানি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃপক্ষকে ভ্যাকসিন অনুমোদন ত্বরান্বিত করার জন্য চাপ প্রদান করছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই গণহারে টিকাদান শুরু করেছে এক গণমাধ্যমের রিপোর্টে এ কথা বলা হয়।

সংবাদ সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, এঙ্গেলা মার্কেলের অফিস এবং জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) ২৩ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ফাইজার-বায়োনটেক ভ্যাকসিন অনুমোদনের জন্য পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আশাবাদী। সংবাদপত্র বিল্ড মঙ্গলবার(২৫ ডিসেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। 

আরো পড়ুন:  দ্রুত ছড়াচ্ছে নতুন ধরনের করোনা ভাইরাস

বায়োনটেক একটি জার্মান ফার্ম। বুধবার(১৬ ডিসেম্বর) থেকে দেশটি অপরিহার্য নয় এমন সব দোকানপাট ও স্কুলসমূহ বন্ধ রেখে আংশিক লকডাউন প্রস্তুতি নেওয়ায় বার্লিনে উত্তেজনা তীব্রতর হয়ে উঠেছে।

সিঙ্গাপুর ও বাহরাইন ইতোমধ্যে ফাইজার-বায়োএনটেককে অনুমোদন দিয়েছে, সোমবার কানাডা প্রথম নাগরিককে টিকা দিয়েছে। বিশ্বের বৃহত্তম করোনাভাইরাস প্রাদুর্ভাবের জোয়ার থামিয়ে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সোমবার থেকে বিশাল টিকাদান অভিযান শুরু করেছে। 

ইত্তেফাক/এএইচপি