অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
সুগন্ধি ব্রি-ধান-৩৪ (চিনিগুঁড়া) চাষ করে ভালো ফলন ও আশানুরূপ মূল্য পেয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকরা খুশি। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের দক্ষিণ আলাদীপুর গ্রামের কৃষক মানিক চন্দ্র সরকার বলেন, গত বছর আমন মৌসুমে ৫ একর জমিতে সুগন্ধী ব্রি ধান-৩৪ চাষ করে ১৯০ মণ ধান পেয়েছিলাম। এ বছর ৩ একর জমিতে সুগন্ধী ধান চাষ করে আশানুরূপ ফল পেয়েছি। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, গ্রাম বিকাশ কেন্দ্র উপজেলা কৃষি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে। সুগন্ধী ধান চাষে কৃষকরা লাভবান হওয়ায় এই ধান চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন।
