রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজারহাটে আশ্বিনী জাতের শিম বাজারে আসতে শুরু করেছে। এবার উপজেলায় এই শিমের ফলনে কৃষক বেশ খুশি। প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসে রোপণ করা হয় শিম। কিন্তু অতিবৃষ্টির কারণে দুই বার খেত নষ্ট হয়। অগ্রহায়ণ মাসে তৃতীয়বারের মতো রোপিত শিমের চারা গজিয়ে উঠেছে। ফুলে ফুলে ভরে উঠছে দিগন্ত বিস্তৃত মাচাগুলো। অনেক মাচায় কচি শিম ধরতে শুরু করেছে। কৃষকরা জানান, আর মাত্র দুই-এক সপ্তাহের মধ্যেই এই শিম বাজারে আসবে। তারা এক বিঘায় একটি মাচা থেকে ২০-২৪ মণ শিম উত্তোলন করে বাজারে বিক্রি করতে পারবেন বলে জানান।
