নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৫৮

নড়াইল প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতা শেষে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. অলিয়ার রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা। বিচারকের দায়িত্বে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা আসলাম খান লুলু ও জেলা শিশু একাডেমির শিক্ষক সৌরভ ব্যানার্জী।