পাইকগাছায় চার জুয়াড়ি আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০২

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

পাইকগাছায় চার জুয়াড়িকে সোমবার রাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, ৯৯৯ নম্বরের কলের মাধ্যমে জানতে পারি, রাত ৮টার দিকে কিছু লোকজন বাসস্ট্যান্ডসংলগ্ন বালিরগাদা নামক স্থানে টিপু স্টোরের সামনে বাসের পিছনে জুয়া খেলছে। তাত্ক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাস খেলা সরঞ্জামসহ চার জনকে আটক করা হয়। এ ঘটনায় পিএসআই অলোক রায় বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।