জাপান ইস্ট ওয়েস্ট হাসপাতালকে করোনা সুরক্ষা সামগ্রী দিল জাইকা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে ২০ হাজার করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। গতকাল হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেনের কাছে এ সব তুলে দেন জাইকার প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া ও জাপান দূতাবাসের অন্যতম সমন্বয়কারী কেনজি ইবিহারা। জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত ৫ জুন থেকে হাসপাতালটি সহস্রাধিক দেশি-বিদেশি করোনা রোগীকে চিকিত্সা দিয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে। জাইকা প্রতিনিধি বলেন, বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে জাইকা বহুদিন ধরেই অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। সেবা ক্ষেত্রেও জাইকা সব সময় বাংলাদেশের পাশে থাকবে।