বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার প্রতিবাদে দোহারে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৪

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দোহারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল উপজেলা ফটকের সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। উপজেলার বীর মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলাকারী চক্র ধর্মের নামে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সৃষ্টির পাঁয়তারা করছে। এ অপশক্তিকে প্রতিহত করতে মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, সোরহাব হোসেন. কমরেড করম আলী, হাজী মহিউদ্দিন, শাহজাহান বিশ্বাস, এ কে এম করম আলী, আব্দুল মালেক, ডা. বোরহান উদ্দিন, ইব্রাহীম খলিল সবুজ, মনিরুদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।