ক্ষুদ্র উদ্যোগ টিকিয়ে রাখার আহ্বান আইসিসিবির

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

কোভিড-১৯-এর দ্বিতীয় ধাপ ইতিমধ্যে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু  হয়েছে। যা অর্থনৈতিক মন্দাকে আরো দীর্ঘায়িত করবে। অন্য উদীয়মান অর্থনীতির মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে টেকসই প্রবৃদ্ধি বজায় রাখতে এবং সরবরাহ চেইনকে কার্যকর ও ব্যয়সাশ্রয়ী রাখতে সিএসএমইগুলো (অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) সংরক্ষণ করা খুবই জরুরি। আইসিসি বাংলাদেশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের ২৫তম বার্ষিক কাউন্সিলে নির্বাহী বোর্ডের প্রতিবেদন উপস্থাপনকালে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেছেন, এই পরিস্থিতিতে অর্থনৈতিক ঝুঁকিগুলো কেবল স্বল্প মেয়াদে সীমাবদ্ধ নয়, শ্রম ও মূলধন উভয়ের মাধ্যমে ভবিষ্যতের বড় উত্পাদনের দিকেও প্রসারিত। এ ক্ষেত্রে আইসিসি সংকটকালীন সময়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংরক্ষণের জন্য বেশকিছু কর প্রণোদনা প্রদান এবং নগদ প্রবাহের ধারা অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়েছে।