নতুন বছরেই জিম পাচ্ছে ফুটবলাররা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২২:০৮

স্পোর্টস রিপোর্টার

অবশেষে ফুটবলারদের জন্য জিমনেসিয়াম হতে যাচ্ছে। বাফুফে ভবনের আঙিনায় নতুন জিম স্থাপন করার জন্য গতকাল বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন নিজে মাপজোখ দেখেছেন। ডিজাইনও প্রকাশ করেছে বাফুফে। দৃষ্টি নন্দন দুটি ডিজাইনের মধ্যে একটি অনুমোদন দেওয়া হবে বাফুফের বোর্ড সভায়।

ফুটবলারদের অনেক দিনের চাওয়া ছিল এটি। ২ কোটি টাকা ব্যয় করে আধুনিক জিম তৈরি করা হবে। যেখানে পুরুষ এবং নারী ফুটবলাররা পৃথক পৃথক ভাবে ব্যবহার করতে পারবেন। বাফুফের চূড়ান্ত অনুমোদন হয়ে গেলে নির্মাণকাজও শুরু হয়ে যাবে। বলা হয়েছে, আগামী মার্চ বা এপ্রিলেই নতুন জিম পাবেন খেলোয়াড়রা। বাফুফে জানিয়েছে, ক্লাব দলগুলো জিম ব্যবহার করতে পারবে। ফুটবলারদের অনেক দিনের প্রত্যাশা ছিল এটি। এবার হয়তো পূরণ হতে যাচ্ছে।