স্পোর্টস রিপোর্টার
নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়েই ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। জেমকন খুলনার সাকিব প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ২৮ রান ও ১ উইকেট নিয়েছিলেন।
বাঁ হাতি এই অলরাউন্ডারের ফাইনালে খেলা হচ্ছে না। শ্বশুর অসুস্থ হওয়ায় গতকাল রাতে যুক্তরাষ্ট্রে গেলেন তিনি।
টুর্নামেন্টে ৯ ম্যাচে ১১০ রান ও ৬ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। এদিকে গত সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে সংঘর্ষে আঘাত পাওয়া খুলনার ক্রিকেটার জাকির হাসানকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
