মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির উদ্যোগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হলো অ্যাক্রোবেটিক শো। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
অনুষ্ঠানের শুরুতেই অনলাইনে বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বক্তব্য শেষে অ্যাক্রোবেটিক প্রদর্শনী শুরু হয়। প্রথমে শিশুশিল্পীরা পরিবেশন করে ক্যাপ ডান্স, ব্লাংকেট ব্যালেন্স, হাই সাইকেল ব্যালেন্স, রোপ ডাউন্ড, রিং জাম্প, হাঁড়ি ও লাঠি, রোপ জাম্প এবং সাউদিয়া। এছাড়া বড়দের পরিবেশনায় ছিল হ্যান্ড স্কিল, রোলার ব্যালেন্স, মাউথ স্কিল, ব্যারেল ব্যালেন্স, নেক আয়রন বার, টপ টু আমব্রেলা, ফায়ার ডান্স, চেয়ার সেটিং, বডি ব্যালেন্স এবং নুনথু।
