সাভারে অনুমোদনহীন ভবনে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২৩:৩৭

সাভারে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় এর নিচতলা ও দোতলার জানালার কাঁচ ভেঙে গেছে, লোহার দরজা বেঁকে গেছে। বিস্ফোরণের পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। পৌরসভার লোকজন ভবনটি পরিদর্শন শেষে এর অনুমোদনের কাগজ দেখতে চাইলে তাও দেখাতে পারেনি ভবনের বাসিন্দারা। পরে পৌরসভার পক্ষ থেকে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এর ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ভবনে থাকা গ্রিন এন্টারপ্রাইজের কর্মচারী নুরে আলম বলেন, সকালে দোকান খোলার জন্য বৈদ্যুতিক লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হয় এবং শাটারগুলো ভেঙে যায়। এ সময় দোতলার গোডাউনের লোহার দরজা বাঁকা হয়ে জানালার থাই গ্লাসগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।  

সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, ধারণা করা হচ্ছে, কাঠামোগত দুর্বলতার কারণে এবং ভবনে অতিরিক্ত ওজন হওয়ায় এমনটা ঘটেছে।