নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাণীনগর-আত্রাই সড়কের বেতগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শামীম আত্রাই উপজেলার ঘোষপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
জানা গেছে, ঘড়ি মার্কা নামের একটি কোম্পানির বিক্রয় ও বিতরণ কর্মীরা ভটভটি যোগে মালামাল নিয়ে বেতগাড়ী থেকে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে রাস্তা থেকে ভটভটি ছিটকে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শামীম মারা যায়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর
