ভারতীয় সেনাদের সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছেন। কাশ্মীরের বিবাদমান পার্বত্য অঞ্চল লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলওসি) এ হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে এ খবর প্রকাশ করে আল জাজিরা।
মঙ্গলবার পাকিস্তানের একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, তাদের দুজন সৈন্য ভারতীয় সেনাদের গুলিতে মারা গেছে। তারা হলেন-৩৫ বছর বয়সী নায়েক শাহজাহান এবং ২১ বছর বয়সী সিপাহী হামেদ।
তবে এ বিষয়ে এখনো ভারতের সামরিক বাহিনী কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি।
ইত্তেফাক/জেডএইচ
