বিজিএমইএ’র ইনোভেশন ল্যাব তৈরি করবে ‘আমরা’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২০:২৪

বাংলাদেশের প্রিমিয়ার আরএমজি মেশিনারিজ ও ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান আমরা রিসোর্সেস লিমিটেড (এআরএল), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটারর্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ)-এর সাথে ‘বিজিএমইএ ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠার সহযোগীতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বিজিএমইএ ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠার ফলে বাংলাদেশে প্রথমবারের মত গার্মেন্টস প্রযুক্তির গবেষণায় এক নতুন দ্বার উন্মোচিত হবে। সামাজিক দুরত্বের সকল নিময়-কানুন মেনে গত ১৪ ডিসেম্বর ২০২০ ইং তারিখে গুলশানের বিজিএমইএ অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ফরাসি প্রতিষ্ঠান ল্যাক্ট্রা ও আমরা; ‘বিজিএমইএ ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠার ক্ষেত্রে অংশীদারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে যা ডিজিটালাইজেশন এবং ইন্ডাস্ট্রি ৪.০ একত্রিকরনে আরএমজি ও টেক্সটাইল সেক্টরে বিরাট ভূমিকা পালন করবে।  

এই ‘বিজিএমইএ ইনোভেশন ল্যাব’ গার্মেন্টস ইন্ডাস্ট্রির কাজের ক্ষেত্রে এক নব দিগন্তের উদ্ভব হবে। বিজিএমইএ-এর সভাপতি ড. রুবানা হক বলেন— ’প্রত্যাশা করছি সম্মিলিতভাবে আমরা একটি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা করতে পারব, যা পরবর্তিতে গার্মেন্টস সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে’।   

আমরা কম্পানিস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ বলেন- ’তথ্য-প্রযুক্তি অবিশ্বাস্য ভাবে এগিয়ে চলছে। আমাদের নতুন উদ্ভাবন এবং গবেষনার ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেয়া অত্যন্ত জরুরি। ’আমরা’ বরাবরই বিজিএমইএ-এর নতুন উদ্ভাবনের প্রচেষ্টার ক্ষেত্রে সমর্থন করে আসছিল এবং ভবিষ্যতেও করবে’।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি ড. রুবানা হক; বিজিএমইএ-এর সহ-সভাপতি আরশাদ জামান (দিপু); বিজিএমইএ-এর আরডিটিআই ও এসডিজি সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া; আমরা রিসোর্সেস লিমিটেড-এর সিইও সোহেল আহমেদ; আমরা নেটওয়ার্কস লিমিটেড-এর সিইও খালেদ আহমদ নূর এবং আমরা রিসোর্সেস লিমিটেড-এর ডিজিএম শামীম মাসুদুল হক।