দ্রুত ভ্যাকসিন অনুমোদনে ইইউকে চাপ দিচ্ছে জার্মানি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২০:৩৯

রয়টার্স ও এএফপি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর জার্মানি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃপক্ষকে ভ্যাকসিন অনুমোদন ত্বরান্বিত করার জন্য চাপ প্রদান করছে বলে জার্মান সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে। এঙ্গেলা মার্কেলের অফিস এবং জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) ২৩ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন অনুমোদনের জন্য পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আশাবাদী। বিল্ড মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। সংবাদপত্রটি সূত্রের উদ্ধৃতি টেনে বলেছে, অনুমোদন বিলম্বিত হওয়ায় ‘ইউরোপীয় ইউনিয়নের কর্মকাণ্ডের ক্ষমতা’ নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে  স্বাস্থ্য সেবাকর্মী এবং নার্সিং হোমে বয়স্ক নাগরিকদের টিকা দেওয়ার মধ্য দিয়ে কানাডায় কোভিড-১৯-এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর জার্মানি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভ্যাকসিন অনুমোদন ত্বরান্বিত করার জন্য চাপ প্রদান করছে খবর প্রকাশিত হয়েছে।

বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সোমবার ফাইজার-বায়োএনটেকের টিকার ব্যবহার শুরু করেছে কানাডা। এর আগে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ফাইজার-বায়োএনটেকের টিকা দিয়ে কোভিড মোকাবিলায় তাদের টিকাদান কার্যক্রম শুরু করে। কানাডায় টিকার প্রথম ডোজ পেয়েছেন আনিতা কুইদানগেন নামে একজন ব্যক্তিগত সাহায্যকর্মী।