স্টাফ রিপোর্টার, রাজশাহী
বিজয়ের দিনে রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় সাবেক সার্ভে ইনস্টিটিউট চত্বরে স্থানীয় ১৪ দলের উদ্যোগে বিশিষ্ট ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু শহিদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী ও শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
