লালপুর (নাটোর) সংবাদদাতা
লালপুরে ঘন কুয়াশা আর তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাঁচ দিন পর গতকাল সোমবার দুপুরে সূর্যের দেখা মিলেছে। শীত থেকে বাঁচতে মানুষ উপজেলার স্টেশনের পাশের পুরোনো গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে। সকাল থেকে নিম্ন-মধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষ কম দামে গরম কাপড় খুঁজছে সেখানে। ব্যবসায়ী রব্বেল আলী জানান, কম দামের জ্যাকেট, সোয়েটারের বিক্রি বেড়েছে। ভ্যানচালক বেলাল জানান, শীতে ভ্যান চালানো কষ্টকর হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, শীতার্ত মানুষের জন্য ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতি ইউনিয়নে ৪৫০টি করে কম্বল বিতরণ করা হয়েছে।
