বরিশাল অফিস
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘চিরন্তন মুজিব’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ভাস্কর্য নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বক্তব্য রাখেন।
