কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কিশোরগঞ্জ উপজেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভিমের মার আখা (ভিমের মায়ের চুলা)। অন্যদিকে একটি চক্র চুলার শেষ চিহ্নটুকুর মাটি কেটে দেদার বিক্রি করছে। এতে হারিয়ে যেতে বসেছে এ উপজেলার ঐতিহাসিক নিদর্শন। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম জানান, ভিমের মায়ের চুলাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে যারা ঐ জায়গার মাটি কেটে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট বলেন, ‘আমি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব।’
