হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
বাংলাদেশের ৪৯তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বুধবার বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দেওয়া হয়েছে। এসময় বিএসএফও বিজিবিকে বিজয়ের শুভেচ্ছা জানায়। বেলা পৌনে ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট গেটে বিএসএফকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের ভারতের হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার দলবির সিংয়ের হাতে তিনটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার তবিবুর রহমান জানান, বিজিবির পাশাপাশি বিএসএফও সীমান্তে সৌহাদ্য ও সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালন করে। দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উত্সবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে।
