তিতাস গ্যাসের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২১:৩২

 

তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ২০১৯-২০ অর্থবছরের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও তিতাস বোর্ডের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির পরিচালকমণ্ডলী ও শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনে অংশগ্রহণ করেন।

২০১৯-২০ অর্থবছরে কোম্পানি ১৫১০ কোটি ৭৪ লাখ ঘনমিটার গ্যাস বিক্রি করে ১৬ হাজার ৯৫০ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থবছরে কোম্পানির কর-পূর্ব ও কর-পরবর্তী মুনাফার পরিমাণ যথাক্রমে ৫০৪ কোটি ৬১ লাখ টাকা ও ৩৫৯ কোটি ৮১ লাখ টাকা এবং প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে আর্নিং পার শেয়ার (ইপিএস) দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৪ টাকা। উক্ত মুনাফার বিপরীতে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি