আবাহনী মাত্র একজন ফুটবলার নিয়েছে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২১:৩৮

স্পোর্টস রিপোর্টার

ফুটবল দলবদলে এবার আবাহনী মাত্র একজন ফুটবলার নিয়েছে। তিনি হচ্ছেন বিজেএমসিতে খেলা গোলকিপার সোহাগ হোসেন।

এই গোলকিপার ছাড়াও আবাহনীতে সোহেল শাকিল, নাইম ও শামীম রয়েছেন। তার পরও সোহাগকে নেওয়া হয়েছে। তার কারণও বললেন আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত্ দাস রুপু। জাতীয় দলে খেলতে গিয়ে গোলকিপার শহিদুল আলম সোহেল চোট পেয়েছিলেন। তিনি যেতে পারেননি কাতার। বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ খেলতে। সোহেল এখন অনেকটাই ভালো, নিয়মিত অনুশীলনও করছেন। তার পরও সোহেলের বিকল্প হিসাবে সোহাগকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবাহনী। সঙ্গে কোটাও পূরণ করে আবাহনী। আগামী বছর এএফসি কাপে খেলার প্রস্তুতি নিতে এবার বিদেশি কোটাও শক্তিশালী করেছে আবাহনী।

দলের খেলোয়াড়রা হলেন :গোলকিপার সোহেল, সুলতান আহমেদ শাকিল, নাইম মিয়া, শামীম হেসেন এবং সোহাগ হোসেন। রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, আতিকুর রহমান মিশু, মামুন মিয়া, সাদ উদ্দিন, নাসির চৌধুরী, মামুনুল ইসলাম, সোহেল রানা, প্রাণতোষ কুমার,নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, সোহেল রানা, নাজিম উদ্দিন, হূদয়, দিপক রায়, আরাফাত হোসেন তাসিন, ফয়সাল আহমেদ, সাকির আহমেদ, জুয়েল রান এবং আল আমিন হাসান আহনাফ। বিদেশি ফুটবলারদের মধ্যে রয়েছেন ব্রাজিলিয়ান ফ্রান্সিকো রদ্রিগজ ডি সুজা, রাফায়েল অগাস্টো, হাইতির কারভিনস ফিল বেলফোর্ট, আফগানিস্তানের মাসিহ সাইঘানি।