পুকুরে ভাসছে ফোম ও পলিথিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২১:৪২

গাজীপুর মহানগরের টঙ্গী আইআরআই অধিদপ্তরের পুকুরের পানিতে ভাসছে ফোম ও পলিথিন। চার পাড়ে লতাপাতা-ঝোপঝাড়। লতানো গাছ গিয়ে পানিতে নেমেছে। পুকুরের উত্তর পাড়ে ও মিলনায়তনের দক্ষিণে রয়েছে ফুল-ফলের বাগান, অথচ নেই পরির্চযা। উত্তর পাড়ে বড় এক ঘাটলা, পশ্চিম ও পূর্ব পাড়ে রয়েছে একটি করে দুটি ঘাটলা—মানুষজন পুকুরের পানিতে গোসল করে। এতে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। দক্ষিণে কহড় দরিয়া ঘেঁষে পুকুরের পাড়ে গড়ে উঠেছে বাসা-বাড়ি। কয়েকটি ছিন্নমূল পরিবারের ঠাঁই হয়েছে ওখানে। পুকুরের পশ্চিমে ও উত্তর পাশে শ্রম অধিদপ্তরের মূল কার্যালয় থাকলেও এসব দেখার কেউ নেই! 

মো. জিয়াউল হক সরকার

পূবাইল, গাজীপুর