চারদিকে কুয়াশার চাদরে ঢেকে গেছে। আর শীতকালে রোগবালাই একটু বেশি হয়। বিশেষ করে শিশুদের। জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, নিউমোনিয়া এ সময় শিশুদের লেগেই থাকে। যার কারণে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। একবার এসব রোগ হলে সুস্থ হতে বেশ সময় লাগে। আবার পরিবারকে নানা দুশ্চিন্তায় পড়তে হয়। তাই বেশি স্যাঁতসেঁতে স্থানে শিশুকে না রাখা। একদিন পর পর গোসল দেওয়া, ভেজা কাপড় দ্রুত বদলে ফেলার পাশাপাশি শিশুদের ত্বকের প্রতিও যত্ন নিতে হবে। এসব দিকে অভিভাবকরা সচেতন হবেন আশা করি।
মো. আবদিম মুনিব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
