করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এএসডির ত্রাণ বিতরণ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:১৫

করোনায় ক্ষতিগ্রস্ত ৯২৭ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)। গত মঙ্গলবার সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। 

প্রতিজনকে ত্রাণ হিসেবে ৫০ কেজি চাল, ৩ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, গুঁড়াদুধ ৫০০ গ্রাম, লবণ ২ কেজি, ৫টি মাস্ক ও ৬টি সাবান দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী। এ সময় এএসডির ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজেস্টার রেসপন্স কোঅর্ডিনেটর এম এ করিম, ডিসিএইচআর প্রকল্পের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।

জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের আর্থিক সহযোগিতায় ইমারজেন্সি কোঅপারেশন নেটওয়ার্ক (ইসিনেট)-এর মাধ্যমে এএসডি এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এএসডির পক্ষ থেকে জানানো হয়, করোনায় ক্ষতিগ্রস্ত এ পর্যন্ত ১৭৯১ জনকে এ ধরনের ত্রাণ প্রদান করা হয়েছে। সর্বমোট ২ হাজার ৪০০ জনকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি