রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:১৬

আলতাফ হায়দার

পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার আলতাফ হায়দার (৮৪) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার স্থানীয় দেউলী পল্লী মঙ্গল হাইস্কুল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, ইউএনও মো. সরোয়ার হোসেন, মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।