শোক সংবাদ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:১৬

তারেক আহমেদ

টি হোসেন অ্যান্ড কোম্পানির এমডি বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ মাওলানা তারেক আহমেদ (৫২) গত মঙ্গলবার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বেলা ২টায় নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা এবং বিকাল সাড়ে ৩টায় শিবপুরের কারারচরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

প্রিয়লাল সরকার

চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মানিক সরকারের পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রিয়লাল সরকার (৭৫) গতকাল বুধবার সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত রোগে পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুপুরে পারিবারিক শ্মশানে প্রিয়লাল সরকারের মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা হয়। তার মৃত্যুতে কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মাহমুদা সুলতানা

মিসেস মাহমুদা সুলতানা (৭৪) গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিডার পার্ক, টেক্সাসে পরলোক গমন করেছেন। তিনি আইসিডিডিআরবি এবং কনসার্নে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন। তিনি খাদ্য মন্ত্রণালয়ের প্রাক্তন পরিচালক এবং দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক/রেজিস্ট্রার মি. এফএইচ খানের সহধর্মিণী। তাদের দুই কন্যা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।