মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানালেন আইজিপি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:২৭

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উত্সর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় একটি সু?সজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।