ইত্তেফাক ডেস্ক
গতকাল জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে । খবর জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের।
গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে বিজয় দিবসের সকালে জেলা শহরের রাজবাড়ি মাঠে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অপর্ণ করেন। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এমএ বারী প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপসী দাখিল মাদ্রাসা, শাওন কনসালটেশন ফিজিওথেরাপি অ্যান্ড আই কেয়ার, কাঞ্চন-তারাবো পৌরসভা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ, পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রদ্বীপ প্রজ্বালন, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন-স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
সরকারি মুড়াপাড়া কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহ্জাহান ভুঁইয়া প্রমুখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা :দিবসটি উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার মাযহারুল হক অডিটরিয়ামে আয়োজিত আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন, ওসি নজরুল ইসলাম প্রমুখ।
