ফসলের মাঠে শেখ হাসিনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০১:০৪

বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরষে ফুল। আরো দূরে ঘন সবুজ গাছের সারি। তার আগে কলাগাছের কচি পাতারা ঝিলিক দিচ্ছে। এরই ফাঁকে উঁকি দেয় বাঁশের মাচান—এমনই গ্রামীণ পটভূমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবসের ভাষণের সময় নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে হাজির হন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গায়ে জড়িয়ে ছিলেন লাখো শহিদের রক্তস্নাত জাতীয় পতাকার লাল-সবুজের শাল। এর আগেও এ বছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চিরায়ত গ্রামবাংলার পটভূমিতে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী        —পিআইডি