আর্মেনিয়া নিয়ন্ত্রিত নাগার্নো-কারাবাখে অভিযান চালিয়ে প্রায় ১০০ আর্মেনীয় সেনাকে আটক করেছে আজেরি বাহিনী । এর প্রতিবাদে আর্মেনিয়াতে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।
মঙ্গলবার রাতে নাগার্নো-কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণলায়ের পক্ষ থেকে বলা হয়, বেশ কয়েকটি সেনা পোস্টের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
এদিকে আজারবাইজানের পক্ষ থেকে আর্মেনীয় সেনা আটকের বিষয়ে এখনো কিছু বলা হয়নি।
টানা ছয় সপ্তাহ সংঘর্ষের পর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়েছে। এর ফলে নাগোরনো- কারাবাখের আর্মেনীয় অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে আর্মেনিয়াকে। এমনকী ১৯৯০ পরবর্তী সময়ে তারা যে ছয়টি জেলা অধিকার করেছিল, সেগুলোও আজারবাইজানকে দিয়ে দিতে হয়েছে।
ইত্তেফাক/এআর
