ভাওয়াল কলেজে শেখ কামাল কেন্দ্রীয় গ্রন্থাগার উদ্বোধন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০০:৩২

গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের করোনার সময়ে শিক্ষাকে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে শেখ কামাল কেন্দ্রীয় গ্রন্থাগার এবং শেখ রাসেল অনলাইন ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অনলাইনে যুক্ত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহ আব্দুল কাদির, মো. আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী তার বক্তব্যে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের তাত্পর্য তুলে ধরে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহিদের প্রতি ও মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।