করোনার উত্স খুঁজতে জানুয়ারিতে চীন যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০০:৩৪

করোনা ভাইরাসের উত্পত্তি চীন থেকে এমন দাবি যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ অনেকে দাবি করলেও চীন বরাবরই অস্বীকার করছে। তবে এবার করোনা ভাইরাসের উত্স খুঁজতে আগামী জানুয়ারিতেই চীনে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষক দল। গতকাল বুধবার এই ঘোষণা করেছেন সংস্থার মুখপাত্র হেডিন হল্ডরসন। এই তদন্ত দলে রয়েছেন মহামারী বিশেষজ্ঞ ও পশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুখপাত্র বলেন, আমি নিশ্চিত কোভিডের উত্স সন্ধানে আগামী বছরের জানুয়ারিতে তদন্ত শুরু হবে। ইতোমধ্যে চীনা বিজ্ঞানীদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে। প্রাণী থেকে কিভাবে মানুষের দেহে করোনা ভাইরাস আসলো সেটি জানার চেষ্টা করা হবে। গত বছরের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। -দ্য গার্ডিয়ান