ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জনগনের সঙ্গে মানবিক নীতিগুলো পর্যন্ত মেনে চলেননি। তিনি বলেন, ট্রাম্পের মতো একজন সন্ত্রাসী বিদায় নেওয়ায় আমরা খুশি। ইরানে যাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রবেশ করতে না পারে সেজন্য ট্রাম্প বাধা সৃষ্টি করেছেন। গতকাল বুধবার তেহরানে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে রুহানি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ইরান বাইডেনের বিজয়ে উচ্ছ্বসিত নয়, তবে ট্রাম্পের বিদায়ে খুশি। এদিকে ইরানের পরমাণু চুক্তি নিয়ে গতকাল একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। এতে ইরানের প্রতিনিধি ছাড়াও ইউইরোপীয় ইউনিয়ভুক্ত কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। -আলজাজিরা ও পার্স টুডে
