যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রী শুক্রবার প্রকাশ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবেন। মার্কিন স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।
একটি বিবৃতিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, পেন্স এবং তার স্ত্রী কারেন পেন্স প্রকাশ্যে করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন যাতে ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা প্রচার হয় ও মার্কিন জনগণের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে।
করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিন লাখের বেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৭৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে ।
ইত্তেফাক/এআর
