করোনাকালে কিশোর ও তরুণদের মধ্যে ফ্রি ফায়ার ও পাবজি গেমস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসবের প্রতি তাদের আসক্তি দেখা যাচ্ছে। এই গেমসে ক্ষতির পরিমাণ অনেক বেশি। নিয়মিত মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে এসব খেলার ফলে চোখের দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হচ্ছে। এ ধরনের গেমসে মেগাবাইটের প্রয়োজন হওয়ায় নিয়মিত মেগাবাইট ক্রয়ে প্রচুর অর্থও তাদের ব্যয় করতে হয়, যা জোগাতে কখনো কখনো তাদের অসাধু পন্থারও আশ্রয় নিতে দেখা যায়। সাধারণত এই ধরনের গেমসে একাধিক গেমারের প্রয়োজন হয়, ফলে গেমাররা একত্রিত হয়েই এসব গেম খেলে থাকে। গেমসের নামে একত্রিত হওয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাং। তাই নবীন প্রজন্মের সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যত্ রক্ষায় ফ্রি ফায়ার ও পাবজিসহ আসক্তিকর গেমস নিষিদ্ধ করা হোক।
নেছার আহমদ হাজারী
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া
