অবৈধভাবে বিদ্যুত্ সংযোগে ব্যাডমিন্টন খেলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

বাংলাদেশের বিভিন্ন এলাকায় শীতকালে রাতে ব্যাডমিন্টন খেলার প্রবণতা বাড়ে। অনেকেই ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করে থাকেন বিদ্যুতিক খুঁটির পাশে। এতে সহজে বিদ্যুত্ সংযোগ দিয়ে রাতে দীর্ঘ সময় ব্যাডমিন্টন খেলা সম্ভব হয়। এভাবে অবৈধ বিদ্যুত্ সংযোগের ফলে রাষ্ট্রীয় সম্পদের বিপুল অপচয় হচ্ছে। এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

বাদশাহ আবদুল্লাহ

কাপাসিয়া, গাজীপুর