একসময় ফরিদপুর অঞ্চলে খেজুরগাছের চাষ হতো। পনেরো-বিশ বছর আগেও ফরিদপুর শহর বা শহরের বাইরে ছিল প্রচুর খেজুরগাছ। ডিসেম্বর-জানুয়ারি মাসে খেজুরের রসের আধিক্য চোখে পড়ত। ফরিদপুরে আজ এই খেজুর রস দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। ফরিদপুর শহরে নদী তীরে তৈরি করা হয়েছে পরিবেশবিধ্বংসী ইটের ভাটা। ফরিদপুর শহর জুড়ে গাছ কেটে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। ইটের ভাটা গড়ে তোলা হচ্ছে বিভিন্ন স্থানে। ইটের ভাটার ধোঁয়া নদী ও বাতাসকে বিষাক্ত করে ফেলছে। তাই ইটের ভাটা অন্যত্র সরিয়ে খেজুরগাছ লাগানো হোক। খেজুর রসের ঐতিহ্য আবার ফিরে আসুক।
ইয়ামিন খান
২ নম্বর হাবেলী, গোপালপুর, ফরিদপুর
