অসহায়-শীতার্ত শিশু-কিশোরদের পাশে ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

মহান বিজয় দিবসে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন (এমবিএফ) ধানমন্ডিতে ক্রয় সামর্থ্যহীন পরিবারের শিশু-কিশোরদের মধ্যে শীতের পোশাক, বেলুন এবং জাতীয় পতাকার রেপ্লিকা বিজয়ের উপহার হিসেবে প্রদান করে। কর্মসূচির সূচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। একই সময়ে ময়মনসিংহ, নাটোর ও বান্দরবানের বিভিন্ন অঞ্চলে সহস্রাধিক শীতার্ত মানুষের মধ্যে অনুরূপ সামগ্রী বিতরণ করেন এমবিএফের স্বেচ্ছাসেবীগণ। উল্লেখ্য, পরিচয় প্রকাশে অনিচ্ছুক ময়মনসিংহের এক যুদ্ধাহত প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার পুরো ৯ মাসের রাষ্ট্রীয় সম্মানী ভাতার অর্থ এই কর্মসূচি পালনের জন্য সংগঠনটির হাতে তুলে দেয়। —প্রেস বিজ্ঞপ্তি